ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১১টায় বিজি-৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় রওনা হওয়া ফ্লাইটটি আজ দুপুর সাড়ে ১২টায় ঢাকায় নিরাপদে পৌঁছায়।

বিমানটির বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি সেখান থেকে আর উড্ডয়ন করতে পারেনি। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়, যারা প্রয়োজনীয় কাজ শেষে উড়োজাহাজটিকে আবার উড্ডয়নের উপযোগী করে তোলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নবীনগরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান

আপলোড সময় : ০৯:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬