ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখার অঙ্গীকার করেছে সাবেক প্রধান বিচারপতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

ইরানের সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেছেন, দেশটি হরমুজ প্রণালি থেকে পিছিয়ে যাবে না এবং যে কোনো মূল্যে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে।

রোববার (৯ আগস্ট) বার্তাসংস্থা আইআরআইবি-তে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। লারিজানি বর্তমানে ইরানের ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যা সুপিম লিডারের নির্দেশে গঠিত একটি সংস্থা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, যার পর তেহরান হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে নৌ-অবরোধ আরোপ করেছে, ফলে হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এ নিয়ন্ত্রণ নিয়ে কিছু করার চেষ্টা করে, তাহলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’

ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখার অঙ্গীকার করেছে সাবেক প্রধান বিচারপতি

আপলোড সময় : ১১:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬