বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফয়সাল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় ফয়সাল হোসেনের সঙ্গে শাখা ছাত্রদলের কয়েকজন নেতার ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এছাড়া, একই দিনে ফয়সাল হোসেন ক্যাম্পাসে শোডাউন দেওয়ার অভিযোগও রয়েছে। দলীয় নেতাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সাধারণ ছাত্রনেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর।
অনলাইন ডেক্স 

























