ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরলেন সিডিএ চেয়ারম্যান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং চলমান উন্নয়ন প্রকল্প সফল করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা’র সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী বেলায়েত হোসেন উল্লেখ করেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নগরী। সিডিএ নগরীর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং জলাবদ্ধতা সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকতার পেশাগত মান নিয়ে তিনি বলেন, সমালোচনা তথ্যনির্ভর ও জনস্বার্থে হওয়া উচিত। উন্নয়ন প্রকল্পের সমস্যা ও সীমাবদ্ধতা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

অনুষ্ঠানে টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে অব্যাহতি

চট্টগ্রাম উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরলেন সিডিএ চেয়ারম্যান

আপলোড সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬