ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

নেত্রকোণায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। অভিযোগ অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি নেতা আব্দুল হাই মুন্সি, আতাউর রহমান, স্থানীয় জামায়াত নেতা জয়নাল আবেদীন ও দৌলত মিয়াসহ এলাকাবাসী রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার নির্দেশ দেন। জরিমানার অর্থ পরিশোধের জন্য সাত দিনের সময়সীমাও নির্ধারণ করা হয়।

তবে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল সালিশ বৈঠকে ধর্ষণের মতো ফৌজদারি অপরাধের অভিযোগ নিষ্পত্তির চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা এটিকে আইন হাতে তুলে নেওয়ার শামিল বলে দাবি করেছেন।

অভিযুক্ত রিপন মিয়া দক্ষিণ বিশিউড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। পেশায় কাঠমিস্ত্রি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার পরিচিতি রয়েছে। সম্প্রতি তিনি পাশের নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। ভুক্তভোগী কিশোরী রিপন মিয়ার প্রতিবেশী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ, বিজেপির সম্পৃক্ততা অস্বীকার

নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

আপলোড সময় : ০১:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬