ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে যুবদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২২৩ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পিএল একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জের ধরে যুবদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের কর্মী নজরুল ইসলাম তামজিদকে আটক করেন। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়া শিবিরের কয়েকজন নেতাকে ঘটনাস্থলে ডাকেন।

এদিকে, সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেন, শিবির বহিরাগত লোকজন এনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

এ ঘটনায় আহতদের মধ্যে যুবদল নেতা মো. আনোয়ার, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, ছাত্রশিবিরের সেক্রেটারী ওসমান গনি শিহাব এবং এনায়েত উল্লাহ রিফাত রয়েছেন। মুমূর্ষু অবস্থায় ফারুক চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির দুজন আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

নোয়াখালীতে যুবদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

আপলোড সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬