ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর থেকে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন। এ সময় তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান। তিনি বলেন, পুলিশের তৎপরতার খবর পেয়ে ডেভিড ইমন দেশ ছাড়ার পরিকল্পনা করেন। বুধবার ভোর ৬টার দিকে ঝিকরগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা ছিল তার। তবে তার আগেই যশোরের কোতোয়ালি উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার হয়েছে। ফটিকছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।

মাসুদ আলম বলেন, এখন পর্যন্ত ডেভিড ইমন বা তার সহযোগীদের অপরাধ কর্মকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক গডফাদারের সম্পৃক্ততার তথ্য মেলেনি। তিনি হুঁশিয়ারি দেন, চট্টগ্রামে অপরাধ করে কেউ ছাড় পাবে না।

গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে নিয়ে ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। পুলিশ জানায়, ডেভিড ইমন চার দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছিলেন এবং তাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আটক করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

যশোর থেকে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

আপলোড সময় : ০৩:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬