ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩১ Time View

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের কাছে একটি মাঠ থেকে আবদুল আজিজ (২৭) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আবদুল আজিজ উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ার বাসিন্দা রশিদ আহমদের ছেলে। তিনি পাঁচতারকা হোটেল বে-ওয়াচের গরুর খামারের পরিচর্যার দায়িত্বে ছিলেন।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, আজিজের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবদুল আজিজের পরিবার দাবি করেছে, তাকে মারধর কিংবা শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ খোলা মাঠে ফেলে রাখা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বে-ওয়াচ হোটেলের উপমহাব্যবস্থাপক এনায়েত উল্লাহ জানান, আজিজের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

আপলোড সময় : ০২:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬