ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের জাজান প্রদেশে হুথি হামলায় অগ্নিকাণ্ড, ফ্লাইটে পরিবর্তন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পালটা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোরে হঠাৎ চালানো এসব হামলার কারণে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া কয়েকটি ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা এবং সাইরেন বাজানো হয়েছে।

সৌদি আরবের ধারণা, তাদের তেলের ট্যাংকারে সাম্প্রতিক হামলার উৎপত্তি কামারান দ্বীপ থেকে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছরই নিশ্চিত করেছেন যে, হুথিরা নিজেদের নিয়ন্ত্রণাধীন সমগ্র অঞ্চলের যেকোনো স্থান থেকে হামলা চালাতে সক্ষম।

বর্তমানে সৌদি আরব তাদের তেলবাহী জাহাজে হওয়া হামলাগুলোর প্রকৃত উৎস অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

সৌদি আরবের জাজান প্রদেশে হুথি হামলায় অগ্নিকাণ্ড, ফ্লাইটে পরিবর্তন

আপলোড সময় : ০২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬