সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এই অস্ত্রোপচারটি করা হয়। ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, তিনি দীর্ঘদিন ধরে কোমরের বাম নিতম্বের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।
হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি চিকিৎসক দল এই অপারেশনটি করেন। ধর্মমন্ত্রীকে ২ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে। তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 
























