ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আমি গুজবে বিশ্বাস করি না।’ তিনি বর্তমান বিশ্বে গণতন্ত্রের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বিএনপির গণতান্ত্রিক ধারার প্রতি আস্থার কথা জানান।

মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

এ সময় তিনি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রচারিত বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জি-৭ দেশগুলোর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্তে ডিজেলের দাম কমতে শুরু করেছে

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপলোড সময় : ০২:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬