ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ভুলত্রুটি স্বীকার করলেন ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয় এবং দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল বা অন্যায় হতে পারে। তবে তিনি উল্লেখ করেন, অন্যায়কে কখনোই দল প্রশ্রয় দেয় না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আগেই পরিষ্কার করেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে পারে।’

তিনি দেশ ও জাতির স্বার্থে দলের ভুল-ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, অন্যায় প্রমাণিত হলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করার প্রতিশ্রুতি রয়েছে জামায়াতের।

দলের নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, যাদের ওপর জনগণের আস্থা রয়েছে, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার কথাও জানান।

রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মত দিয়েছে এবং সরকারের প্রতি সেই রায়কে সম্মান জানাতে আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

জামায়াতের ভুলত্রুটি স্বীকার করলেন ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬