ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলের সভায় খেলাফত আন্দোলনের নাম ব্যবহারের প্রতিবাদ জানালেন মুফতি সুলতান মহিউদ্দিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ খেলাফত আন্দোলন দেশের বিভিন্ন অঞ্চলে ১১ দলীয় জোটের সভা-সমাবেশে তাদের নাম ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ প্রতিবাদ জানান। তিনি বলেন, ১১ দলীয় জোটে না থাকা সত্ত্বেও খেলাফত আন্দোলন ও দলের আমিরের নাম ব্যবহার করায় তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

মহিউদ্দিন উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না থাকার কারণে খেলাফত আন্দোলন বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নিয়েছিল। দলটির মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী, তারা ধর্মীয়, রাজনৈতিক ও আদর্শিকভাবে মতপার্থক্য রয়েছে এমন কোনো দল বা জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, খেলাফত আন্দোলনের আমিরসহ দলের কোনো নেতা ১১ দলীয় জোটের সভা-সমাবেশে অংশগ্রহণ করেন না। এর আগে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছিল যে, ১১ দলীয় জোটে খেলাফত আন্দোলন নেই।

মুফতি সুলতান মহিউদ্দিন ভবিষ্যতে ১১ দলীয় জোটের সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলন বা দলের আমিরের নাম ব্যবহার না করার জন্য জোটের নেতাদের প্রতি বিশেষ আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম

১১ দলের সভায় খেলাফত আন্দোলনের নাম ব্যবহারের প্রতিবাদ জানালেন মুফতি সুলতান মহিউদ্দিন

আপলোড সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬