ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৫

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৩৮ Time View

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮০৫ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৮৪৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট এক লাখ ২১ হাজার ২০০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এছাড়া, এই সময়ে মোট ১৫ হাজার সাতজনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক লাখ তিন হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে এক লাখ ১৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৫

আপলোড সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬