ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় এমপি গাজী নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৩৮ Time View

বাগেরহাটের মোংলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে মোংলা পৌরসভার সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ করে তারা ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং অভিযোগ করেন, তার কর্মকাণ্ড জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে থুথু নিক্ষেপ করে প্রতীকী প্রতিবাদ জানান। মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ‘জামায়াতের এমপি গাজী নজরুল যে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন, সেটা বাংলার মানুষ দেখেছে। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

মোংলায় এমপি গাজী নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি

আপলোড সময় : ০২:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬