ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের সমর্থন ৭৫.৩ শতাংশ মানুষের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন দেশের ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষ। নতুন একটি জাতীয় জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপটি পরিচালনা করেছে গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রাম, যেখানে ৩ হাজার প্রাপ্তবয়স্ক উত্তরদাতা অংশ নেন। জরিপের ফলাফল অনুযায়ী, ১৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মত দেননি।

জরিপটি ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হয় এবং বিএনপি সরকার গঠনের প্রায় চার মাস পর এই জনমত যাচাই করা হয়। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রংপুর বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমর্থন ৮৩ দশমিক ১ শতাংশ, যা অন্যান্য বিভাগের তুলনায় বেশি।

গ্রামীণ এলাকায় ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন, যা শহরের ৭০ দশমিক ১ শতাংশের তুলনায় বেশি। বয়সভিত্তিক বিশ্লেষণে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে সমর্থনের হার তুলনামূলকভাবে কম, ৭০ দশমিক ৯ শতাংশ।

ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে এবং নমুনা নির্বাচন পদ্ধতি বিষয়ে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে বিভাগভিত্তিক ফলাফল ব্যাখ্যার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদলের ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের সমর্থন ৭৫.৩ শতাংশ মানুষের

আপলোড সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬