আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। তিনি অভিযোগ করেছেন, ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং রেফারির আচরণ দেখে তার কাছে ম্যাচটি ‘পাতানো’ মনে হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিশর প্রায় ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। তবে শেষ মুহূর্তে আর্জেন্টিনা দুর্দান্ত প্রত্যাবর্তন করে এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
ম্যাচের একটি বিতর্কিত মুহূর্তে মোস্তফা জিকোর প্রথমার্ধে করা গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর বাতিল করা হয়। এছাড়া, ফার্নান্দেজের জয়সূচক গোলের আগে পেনাল্টি বক্সে মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়ার ঘটনা ঘটলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি বলে দাবি করেছেন জিকো।
ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জিকো বলেন, “এটা একটা পাতানো ম্যাচ ছিল। রেফারির সিদ্ধান্তগুলো দেখে মনে হয়েছে ম্যাচের ফল আগেই ঠিক করা ছিল।” তিনি আরও জানান, “আমরা জানতাম শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, কিন্তু তারা যদি নিজেদের যোগ্যতায় জিতত, তাহলে আমাদের আক্ষেপটা ভিন্ন হতো।”
তবে শুধুমাত্র রেফারিং বিতর্কেই মিশরের বিদায় ব্যাখ্যা করা কঠিন। নির্ধারিত সময় শেষ হওয়ার ১২ মিনিট আগে পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। শেষ দিকে টানা তিন গোল হজম করে ম্যাচটি হারায় মিশর।
অনলাইন ডেক্স 























