ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে স্পেনের সম্ভাবনা নিয়ে কথা বললেন ইয়ামাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৫৫ Time View

বিশ্বকাপের উঠতি তারকা লামিন ইয়ামাল স্পেনের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী। ১৮ বছর বয়সী এই বার্সেলোনা ফরোয়ার্ড মনে করেন, স্পেন এবারের বিশ্বকাপ জিতবে। গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, "আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই (স্পেন) জিততে যাচ্ছি।"

যখন টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিয়ে তার স্বপ্নের কথা জানতে চাওয়া হয়, তখন ইয়ামাল বলেন, "যখন প্রতিযোগিতা শুরু হয়েছে, আমার মনে হয়েছে আমি জিতব। এটি এখনও আমার মাথায় আছে। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিততে যাচ্ছি।"

চলমান বিশ্বকাপে ফ্রান্স দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইয়ামাল ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, "ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।"

ফ্রান্সকে সমীহ করে ইয়ামাল আরও বলেন, "অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় আছে। তবে তারা অন্য সবার চেয়ে ভালো অবস্থানে আছে, এমনটা আমি ভাবি না।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

বিশ্বকাপে স্পেনের সম্ভাবনা নিয়ে কথা বললেন ইয়ামাল

আপলোড সময় : ০৩:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬