ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনের একদিন আগে মৃত্যু, শাপুর জাদরানের অবদান স্মরণীয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ৩৯তম জন্মদিনের একদিন আগে আফগানিস্তানের সাবেক তারকা পেসার শাপুর জাদরান মঙ্গলবার (৭ জুলাই) ভারতের দিল্লির একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর।

শাপুর জাদরান ১৯৮৭ সালের ৮ জুলাই আফগানিস্তানের লোগার প্রদেশে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে আফগান ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

গত বছরের অক্টোবর মাসে শাপুর অসুস্থ হয়ে পড়েন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের মতে, তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামক একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন।

শাপুর জাদরান ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে ৪৩টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনি আফগানিস্তানের অভিষেক দলে ছিলেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শাপুরের অবদান দেশের ক্রিকেটের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। তার লড়াই ও ক্রিকেটের প্রতি ভালোবাসা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শন ইউএনওর, প্রস্তুত ৪৫টি সাইক্লোন সেন্টার

জন্মদিনের একদিন আগে মৃত্যু, শাপুর জাদরানের অবদান স্মরণীয়

আপলোড সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬