ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা ও পানি দূষণ রোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় লেকের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যাচাই এবং দূষণমুক্ত করার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করা জরুরি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, লেককে দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে, যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে পড়ছে, তা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।

সভায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া, লেক ও সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও আলোচনা হয়।

সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদো: স্পেনের বিপক্ষে প্রস্তুত পর্তুগাল, বিশ্বকাপের শেষ অধ্যায়ে মনোযোগ

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান

আপলোড সময় : ০৭:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬