ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০১ Time View

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া এলাকায় এক জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি জাহিদুল হাসান, যিনি পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনা ঘটে শনিবার (৪ জুলাই) রাত দেড়টার দিকে।

জাহিদুল হাসান তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখন দুটি মটরসাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করে হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, জাহিদুল হাসান শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে আসেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী অভিযোগ করেন, এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তিনি জানান, ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হবে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনার ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সোহেলকে শোকজ নোটিশ প্রদান

শেরপুরে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

আপলোড সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬