সাতীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর এলাকায় নদীর দুই পাশের চর দখল করে মৎস্য ঘের করার ঘটনা ঘটছে। এতে বড় ধরনের গাছসহ বনায়ন নষ্ট হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে, নদীর চর বন্দোবস্ত নিয়ে মৎস্য ঘের করা হচ্ছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি, যেমন কওছার গাজীর পুত্র রুহুল আমিন গাজী, ইব্রাহিম সরদারের পুত্র ইসমাইল সরদার, ওমেদ আলী গাজীর পুত্র কওছার আলী, এবং আরও অনেকে নদীর চরের জায়গা দখল করে ভেড়ীবাঁধ দিয়ে মৎস্য ঘের করছেন। তাদের দাবি, নদীর চর বন্দোবস্ত নিয়ে তারা এই কাজ করছেন।
এ বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে খুলনা বিভাগীয় কমিশনারকে নদীর চর দখল ও বনায়ন নষ্টের বিষয়টি জানানো হয়েছে।
কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নদীর চর বন্দোবস্ত দেওয়া হয়নি এবং কেউ যদি দখল করে থাকে, তবে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সুধী মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অনলাইন ডেক্স 






















