ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান মির্জা ফখরুলের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

লালমনিরহাটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমাদের স্বপ্নের নেতা তারেক রহমান যেমন বাংলাদেশ দেখতে চান, তেমন বাংলাদেশই আমরা গড়ে তুলব।" শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত গণজাগরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী মাদক, জুয়া ও যৌতুকমুক্ত সমাজ গড়ার জন্য সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, যুবসমাজ মাদকের ভয়াবহ আগ্রাসনের শিকার হচ্ছে এবং জনগণকে সঙ্গে নিয়ে এ সমস্যা মোকাবেলা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, "দেশের সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে," এবং আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাটে শুরু হওয়া সামাজিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন। তিনি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন, যা তিস্তাপাড়ের মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে ‘আলোকিত লালমনিরহাট’-এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেড জাহিদ হাসান, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে তিন মন্ত্রী ও অন্যান্য অতিথির নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন ৪৭ বিএনপি নেতা

মাদক ও সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান মির্জা ফখরুলের

আপলোড সময় : ১০:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬