ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের প্রতিবাদ সমাবেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৩৪ Time View

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম শনিবার (৪ জুলাই) বিকেলে বাজার স্টেশন মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

তিনি উল্লেখ করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। তাই গণভোটে জনগণের মতামতকে সম্মান জানাতে হবে। মাওলানা শাহীনুর আলম বলেন, "দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই।"

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা আমজাদ হোসেনসহ অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার স্টেশন এলাকা থেকে শুরু হয়ে মুজিব সড়ক, চৌরাস্তা ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন চত্বরে এসে শেষ হয়। এ কর্মসূচিতে জেলা জামায়াত, ছাত্রশিবির এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন ৪৭ বিএনপি নেতা

সিরাজগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের প্রতিবাদ সমাবেশ

আপলোড সময় : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬