ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৪৩ Time View

মোবাইলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩৪ বছর বয়সী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দেবহাটার চরশ্রীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। কিশোরীর মায়ের দায়ের করা মামলায় শনিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভিক্টিম কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। গত ৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে মোস্তাফিজুর রহমানের মুদি ও চায়ের দোকানে খাবার কিনতে যায়। সেখানে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। কিশোরী রাজি না হওয়ায় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং আসামীকে আটক করে পুলিশকে খবর দেয়।

বাদী জানিয়েছেন, মোস্তাফিজুর রহমান পূর্বে কিশোরীকে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়েছে। অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই ঘটনার ভিডিও ধারণ করে কিশোরীকে ব্ল্যাকমেইল করছিল।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানিয়েছেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আসামীকে আটক করে ভিকটিমের জবানবন্দী গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। তার মেডিকেল পরীক্ষা করার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী আইনী তদন্ত চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে কংগ্রেসের বিক্ষোভ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬