ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লঘুচাপের প্রভাবে দেশের আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৪২ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাতের মধ্যে দেশের আটটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসাথে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরেকটি বুলেটিনে জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে এবং এটি ঘনীভূত হতে পারে। এর ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন ৪৭ বিএনপি নেতা

লঘুচাপের প্রভাবে দেশের আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

আপলোড সময় : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬