ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন পলি রানী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২৪৮ Time View

রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের পলি রানী (১৮) জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ডান পা দিয়ে লিখে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

পলির মা রুপালী রানী জানান, পলি ছোটবেলায় বাবাকে হারানোর পর নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও স্বপ্ন দেখা থামায়নি। জন্ম থেকেই তার হাতের আঙুল নেই এবং হাত ছোট ও বাঁকা হওয়ায় কলম ধরতে পারেনি। তবে, পলি ডান পা দিয়ে লেখা অনুশীলন শুরু করে এবং দীর্ঘদিনের চর্চায় এখন স্বাভাবিক গতিতেই লিখতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পলি সহপাঠীদের উপহাসের শিকার হলেও শিক্ষকদের সহযোগিতায় সে সেই কষ্ট কাটিয়ে সামনে এগিয়ে যায়। পঞ্চম শ্রেণিতে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়ে নিজের মেধার প্রমাণ দেয় এবং কাউনিয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতেও এ গ্রেড পায়।

পলি রানী জানায়, তার স্বপ্ন একজন প্রশাসনিক কর্মকর্তা হওয়া এবং মানুষের সেবা করা। তিনি বিশ্বাস করেন, ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই স্বপ্নপূরণে প্রতিবন্ধক হতে পারে না।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ বলেন, পলি কখনো প্রতিবন্ধকতাকে অজুহাত বানায়নি এবং সে নিয়মিত ক্লাস করেছে। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, পলির জন্য বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী হিসেবে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, পলি রানীর পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এবং তার উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করে বোর্ডে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন ৪৭ বিএনপি নেতা

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন পলি রানী

আপলোড সময় : ১১:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬