ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিম জং উনের চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০১ Time View

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কিম শি জিনপিংকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, ডিপিআরকে-চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়া তাদের সরকারের অটল নীতি। তিনি উল্লেখ করেন, এই সম্পর্ক দীর্ঘ ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে এবং সমাজতন্ত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

কিম জং উন আরও বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠক দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থাকে আরও গভীর করেছে। তিনি এই বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বর্ণনা করেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, শি জিনপিং ৮ ও ৯ জুন পিয়ংইয়ং সফর করেন, যা প্রায় সাত বছর পর উত্তর কোরিয়ায় তার প্রথম সফর। সফরের সময় দুই নেতা দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার জন্য দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরি করেন।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শি জিনপিং সফরে কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ড্রেন পরিষ্কার করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

কিম জং উনের চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি

আপলোড সময় : ০৯:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬