ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন উপলক্ষে তেহরানের আকাশে ফ্লাইট বন্ধ থাকবে। তিনি গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা এই ঘোষণা দিয়েছে।
সংস্থাটির প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এছাড়া, ইমাম খোমেনি বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে।
তিনি আরও জানান, সোমবার জানাজার কারণে তেহরানের আকাশে কোনো ফ্লাইট পরিচালিত হবে না। তেহরানের দুটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট বন্ধ থাকবে।
আলির খামেনির জানাজা ও দাফন আগামী ৪ থেকে ৮ই জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে অনুষ্ঠিত হবে। এছাড়া, ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হবে।
অনলাইন ডেক্স 





















