ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে খামেনির হত্যার প্রতিশোধের ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। বুধবার পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর জানান, 'আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ী, পরিকল্পনাকারী ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।'

আয়াতুল্লাহ খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই নিহত হন। এই হামলায় তার পাশাপাশি ইরানের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খামেনির পরিবারের সদস্যরাও প্রাণ হারান।

খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠিত হবে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনা

ইরানে খামেনির হত্যার প্রতিশোধের ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের

আপলোড সময় : ১০:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬