ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় সন্ত্রাসী আবু হানিফ গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৪৩ Time View

কুমিল্লার কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের ঘটনায় সন্ত্রাসী আবু হানিফ ওরফে অপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে, যার ফলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ গুরুতর আহত হন।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামে। কুমিল্লা জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবি ও থানা পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয় এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

অবশেষে, আবু হানিফ ওরফে অপু আত্মগোপনে থাকলেও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ১ জুলাই ২০২৬ রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, জানান কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় সন্ত্রাসী আবু হানিফ গ্রেফতার

আপলোড সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬