ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংস রান্না করায় উত্তরপ্রদেশে তিন নারী গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্না করায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, পুলিশ গত বুধবার একটি বাড়িতে গরুর মাংস রান্নার খবর পেয়ে অভিযান চালায়।

পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যায় এবং তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। বাড়ি থেকে এক কেজি রান্না করা ও এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয়।

পুলিশের এসপি অভিষেক সিং জানান, গ্রেপ্তারকৃত নারীরা জিজ্ঞাসাবাদে জানান, মাংসগুলো গরুর এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য একজন সদস্য এগুলো এনেছেন। মাংসগুলো ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিন নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন। নারীদের বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গরুর মাংসের উৎস ও পরিবারের পূর্ববর্তী ক্রয় সম্পর্কিত তথ্য খতিয়ে দেখা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

গরুর মাংস রান্না করায় উত্তরপ্রদেশে তিন নারী গ্রেপ্তার

আপলোড সময় : ০১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬