ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকুর রহিমের নতুন মাইলফলক: টেস্টে ৭ হাজার রান স্পর্শ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

মুশফিকুর রহিমের নতুন মাইলফলক — বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। তিনি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে এ কীর্তি গড়েন তিনি।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১৯ ও ৩ রান। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার টেস্টে সাত হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি।

৭ হাজার রান থেকে ৪৩ রান দূরে থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। ফলে মাইলফলক স্পর্শ করতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। পঞ্চম দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে মিড অনের দিকে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটে।

এখন পর্যন্ত ১০৭টি টেস্টের ১৯৭ ইনিংসে ব্যাট করে ৭ হাজার রানের মালিক হয়েছেন মুশফিক। তাঁর টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ২১৯ রান।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করা ৫৯তম ব্যাটার মুশফিক।

এই মাইলফলক অর্জনের পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডোনাল্ড ব্র্যাডম্যানকে। টেস্টে ব্র্যাডম্যানের রান ৬ হাজার ৯৯৬। অন্যদিকে, মুশফিকের ঠিক ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, যাঁর সংগ্রহ ৭ হাজার ৩৭ রান।

এর আগে একই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি নিজের করে নেন তাওহীদ হৃদয়। ফলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হারালেও সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করে স্মরণীয় হয়ে থাকল মুশফিকের সিলেট টেস্ট।

এছাড়া, দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিন। জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট দল হলো- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগে অভিযোগ নিয়ে উত্তপ্ত সংসদ অধিবেশন

মুশফিকুর রহিমের নতুন মাইলফলক: টেস্টে ৭ হাজার রান স্পর্শ

আপলোড সময় : ১১:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬