টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পেছাল

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত।

রোববার (২৮ জুন) সকালে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন তারিখ ধার্য করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজকের শুনানির জন্য দিন ধার্য ছিল, তবে জামিনে থাকা আসামি মোশাররফ হোসেনের পক্ষ থেকে চার্জ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করে।

গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগে বলা হয়, তারা অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট দখল করেন এবং পরে রেজিস্ট্রি করান।

গত বছরের ১৫ এপ্রিল দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। চলতি বছরের জুলাইয়ে আসামি শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন, যা তিন মাসের জন্য স্থগিত হয়। গত ১১ ডিসেম্বর দুদক টিউলিপ ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

চিকিৎসা বাবদ ৮০ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা সালেহউদ্দিন

টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পেছাল

আপলোড সময় : ০১:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬