ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই: আম্মার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ২৬৪ Time View

নেপালে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা শেষ পর্যন্ত সরকার গঠন করতে পেরেছেন। এর পেছনে কারণ হিসেবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কোনো প্রতিষ্ঠান বা ‘ভাই-ব্রাদার কোরাম’ নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সালাহউদ্দিন আম্মার বলেন, “ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ করবেন না। আপনারা অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন।” তিনি উল্লেখ করেন, জুলাইয়ের পর কে ইমাম, কে মাস্টারমাইন্ড, কে মুয়াজ্জিন, কে নয় দফার ঘোষক—এসব বিষয় নিয়ে এবং কে কাকে আশ্রয় দিয়েছে বা কে কাকে মোবাইল কিনে দিয়েছে—এসব নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক হয়েছে।

তিনি আরও বলেন, সে সময় তিনি ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তখন পোষ্য কোটা আন্দোলন চলছিল। কিন্তু জাতীয় পর্যায়ের নেতারা এসব বিষয় নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে জোরালো আওয়াজ তোলার সময় পাননি।

সালাহউদ্দিন আম্মার অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার সাংস্কৃতিক আয়োজন হয়েছে। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজনের প্রস্তাব নিয়ে তিনি দিনের পর দিন আন্দোলনের নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। কিন্তু তেমন গুরুত্ব পাননি। তার ভাষায়, “সব ঠিক থাকলেও হয়তো আমার একটাই ভুল—আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি।”

পোস্টের শেষে তিনি নেপালের ‘জেন-জি’ সরকারকে শুভকামনা জানান। একই সঙ্গে বলেন, অভ্যুত্থানের নেতারা যে দলই গঠন করুন, সেটিই তার কাছে প্রিয় সংগঠন থাকবে। তবে তিনি মনে করেন, সেই সময় মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতার বদলে ফ্যান-ফলোয়ার বা ব্যক্তিগত গোষ্ঠীভিত্তিক সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এর ফলে অনেক কর্মী ও সমর্থক ধীরে ধীরে দূরে সরে গেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই: আম্মার

আপলোড সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬