ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা — পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মধ্যরাত থেকে পুরো জেলা কুয়াশার চাদরে মুড়িয়ে থাকলেও তীব্র শীত অনুভূত না হলেও ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

সোমবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

স্থানীয় অটোচালক ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দূরের কিছু দেখা যায় না এবং দিন দিন ঠাণ্ডা বাড়ছে। অপর অটো চালক আলমও একই অভিজ্ঞতা শেয়ার করে বলেন, হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কুয়াশার কারণে যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছে।

এদিকে, তীব্র শীতের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুব উল আলম জানান, শীতে শিশু ও বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বকের শুষ্কতা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে।

রমেরডাঙ্গা এলাকার কর্মজীবী নারী মাছুম জানান, ভোরে কাজে বের হতে হয়, কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।

গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনিদের রক্ষায় মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান নিউইয়র্কের মেয়রের

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড

আপলোড সময় : ০৫:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬