ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে খেজুর, কমলা ও আপেলের আমদানিতে শুল্ক-কর ছাড়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

রমজানে খেজুর কমলা ও — রমজান মাসে খেজুরের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে এবং কমলা ও আপেল আমদানি সহজ করতে সরকার শুল্ক-কর ছাড় দিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেজুর আমদানিতে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত অংশের শুল্ক থেকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত অব্যাহতি দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে খেজুরের দাম নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, কমলা ও আপেল আমদানিতে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য শুল্ক-কর ছাড় কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে এ দুই পণ্যের ওপর আরোপণীয় নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের অতিরিক্ত অংশ, ২০ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে খেজুরের চার ধরনের পণ্যকে সুবিধার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আড়াই কেজি পর্যন্ত মোড়কজাত বা ক্যানজাত তাজা ও শুকনা খেজুর এবং অন্যান্য তাজা ও শুকনা খেজুর।

কমলা ও আপেল আমদানির ক্ষেত্রেও নির্দিষ্ট এইচএস কোডের আওতায় এ সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ, এই পণ্যগুলোর আমদানিতে শুল্ক-কর ছাড়ের ফলে ব্যবসায়ীরা সহজে পণ্য আমদানি করতে পারবেন।

কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২৩ নভেম্বর জারি করা এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড

রমজানে খেজুর, কমলা ও আপেলের আমদানিতে শুল্ক-কর ছাড়

আপলোড সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬