ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি — দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ মজুরি কাঠামোর বিষয়ে সম্মত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মজুরি বোর্ডের বৈঠক সূত্রে জানা গেছে, নতুন মজুরি কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। শুরুতে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ধরনের ব্যবধান থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছান প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মজুরি কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ ঘোষণা দেবেন। এ সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরির প্রস্তাব তুলে ধরা হয়। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

পরে মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের আলোচনায় নতুন মজুরি নিয়ে সমঝোতা হয়।

মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

নতুন মজুরি কাঠামো নির্ধারণের মধ্য দিয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে চলমান আলোচনায় একটি সমঝোতা হলো। এখন আনুষ্ঠানিক ঘোষণার পর নতুন কাঠামোর বিস্তারিত এবং তা কার্যকরের বিষয়টি স্পষ্ট হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে ২১৩টি নাশকতার ঘটনা: পুলিশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ

আপলোড সময় : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬