ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিবন্ধন অধিদপ্তরের কর্মীদের মজুরি বাড়ানোর প্রস্তাব, সর্বোচ্চ ৮০০ টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

নিবন্ধন অধিদপ্তরের কর্মীদের মজুরি — নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়ে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ তিন শ্রেণির কর্মচারীর দৈনিক মজুরি সর্বোচ্চ ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে।

গত ১০ নভেম্বর, আইন ও বিচার বিভাগ অর্থ বিভাগের সচিবের সম্মতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিটি বিচার শাখা-৬ থেকে পাঠানো হয়েছে এবং এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুদ আলী।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন কার্যালয়ে বর্তমানে ৫৭৬ অফিস সহায়ক, ৩১৫ পরিচ্ছন্নতাকর্মী এবং ২৬৯ নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন। বর্তমানে অফিস সহায়করা দৈনিক ৬০ টাকা, পরিচ্ছন্নতাকর্মীরা ৮০ টাকা এবং নিরাপত্তাকর্মীরা ১২০ টাকা মজুরি পান।

দীর্ঘদিন ধরে অতি সামান্য মজুরিতে কাজ করায় এসব কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাদের আর্থিক ও মানবিক দিক বিবেচনায় নিয়ে মজুরি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা প্রতিদিন ৮০০ টাকা পাবেন। বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় দৈনিক মজুরি ৭৫০ টাকা এবং জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে কর্মরতদের জন্য ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২৫ সালের ২২ মে জারি করা পরিপত্রের আলোকে নতুন মজুরির হার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগ এ বিষয়ে অর্থ বিভাগের সদয় সম্মতি চেয়েছে।

চিঠির সঙ্গে সংশ্লিষ্ট প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করা হয়েছে। অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলে নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন কার্যালয়গুলোতে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক এসব কর্মচারীর মজুরি বাড়ানোর পথ তৈরি হবে।

তবে চিঠিতে প্রস্তাব করা নতুন মজুরির হার এখনো চূড়ান্ত হয়নি। অর্থ বিভাগের সম্মতির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক

নিবন্ধন অধিদপ্তরের কর্মীদের মজুরি বাড়ানোর প্রস্তাব, সর্বোচ্চ ৮০০ টাকা

আপলোড সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬