ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত, মালয়েশিয়া সফর বাতিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

জামায়াত আমির ডা. শফিকুর — বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে তিনি অস্ট্রেলিয়ার সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে রওনা হন।

ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, তবে তিনি মালয়েশিয়া সফর বাদ দিয়ে সরাসরি দেশে ফিরছেন। তাঁর সফর নিয়ে বিতর্কের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ায় জামায়াতের সফরের বিরুদ্ধে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন আপত্তি জানিয়েছে। তারা জামায়াতের রাজনৈতিক ইতিহাস এবং শফিকুর রহমানের অতীত বক্তব্যের ভিত্তিতে তাঁর ভিসা বাতিলের দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আবেদন করেছে।

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন জামায়াত আমিরের সফরের বিরোধিতা করে ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে তাঁর অতীতের বক্তব্য তুলে ধরেছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জামায়াত আমিরকে ভিসা দেওয়ার যৌক্তিকতা জানতে চেয়েছেন।

অস্ট্রেলিয়ার অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমনও জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সমালোচনা করেছেন। তিনি একটি সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে শফিকুর রহমানের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

সিডনির বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি জামায়াত আমিরের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশঙ্কা করছেন, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন প্রবাসে ছড়িয়ে পড়লে এখানকার বাংলাদেশিদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিবিয়ানা প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী শিপন আহমদ বলেন, জামায়াতের রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী হিসেবে ইতিহাসে চিহ্নিত। তিনি জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা প্রয়োজন।

অস্ট্রেলিয়া বিএনপির নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমান জামায়াতের রাজনীতি নিয়ে আপত্তি জানিয়েছেন। তারা বলেন, জামায়াতের বর্তমান নেতৃত্বকে অতীতের কর্মকাণ্ডের জবাব দিতে হবে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধর্মের বাংলাদেশিরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তারা চান না, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ প্রবাসের পরিবেশ নষ্ট করুক।

জামায়াত আমিরের সফর নিয়ে আলোচনা চলাকালীন, অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’ জানায়, জামায়াত আমিরের ভিসা অনুমোদনের আগে কী ধরনের যাচাই করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ করতে হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনিদের রক্ষায় মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান নিউইয়র্কের মেয়রের

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত, মালয়েশিয়া সফর বাতিল

আপলোড সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬