ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়াস্থলে প্রবেশ করেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে নিয়ে — নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে নিজেই আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়াস্থলে প্রবেশ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে পৌঁছে তিনি সেনাপ্রধানকে পাশে নিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল চালিয়ে মহড়াস্থলে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রী সেখানে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করেন। এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত বাহিনীগুলোর সমন্বিত প্রশিক্ষণ, পেশাদারিত্ব ও সামরিক কৌশলের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী অনুশীলনস্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। যৌথ সামরিক অনুশীলন প্রত্যক্ষ করার পাশাপাশি তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের একটি বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন সরঞ্জাম ও প্রযুক্তি সম্পর্কে অবগত হন এবং তিন বাহিনীর সদস্যদের পেশাদার কার্যক্রম ও কৌশল পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে সেনাপ্রধানকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রীর সাঁজোয়া যান চালিয়ে মহড়াস্থলে প্রবেশের দৃশ্য দেখা যায়।

যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে এদিন বিকালেই হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধন অধিদপ্তরের কর্মীদের মজুরি বাড়ানোর প্রস্তাব, সর্বোচ্চ ৮০০ টাকা

প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়াস্থলে প্রবেশ করেন

আপলোড সময় : ০৪:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬