ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ বলে চার মেরে পাকিস্তানকে হারাল ভারত অনূর্ধ্ব-১৯ দল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শেষ বলে চার মেরে — ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ফাইনালে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে প্রায় হার নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু শেষ দুই উইকেটের দৃঢ়তায় ম্যাচের চিত্র পাল্টে যায়। শেষ বলে চার মেরে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।

ওমানের আল-আমিরাতে অনুষ্ঠিত এই ফাইনালে ভারতের জয়ের নায়ক ছিলেন নবম উইকেট জুটির দুই ব্যাটসম্যান মানাল চৌহান ও মোহিত উলভার। তাঁরা দুজন মিলে মাত্র ৩৫ বলে ৫৭ রান যোগ করেন, যা ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে।

দলীয় ৩০৯ রানে ৩২ বলে ৪৭ রান করে আউট হন মানাল। তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। শেষ ব্যাটসম্যান চিগুরুপতি ভেঙ্কটাকে নিয়ে বাকি পথ পাড়ি দেন মোহিত। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। এক্সট্রা কাভার দিয়ে চার মেরে দলকে জয় এনে দেন মোহিত। তিনি ৪৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল উসমান খানের দুর্দান্ত সেঞ্চুরি ও আবদুল কাদিরের ৫৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংসে ৯ উইকেটে ৩৩৭ রান সংগ্রহ করে। পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে তারা।

দুই ওপেনারের ব্যাটে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। তবে শেষ দিকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের রান তোলার গতি কমে যায়। শেষ ১০ ওভারে মাত্র ৬৩ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারায় তারা। ভারতের হয়ে কাব্য প্যাটেল ৪টি এবং চিগুরুপতি ভেঙ্কটা ৩টি উইকেট নেন।

একপর্যায়ে ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৪ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩৭ রানেই থামে। তবে সেই বড় লক্ষ্যও ভারতের শিরোপা জয়ের পথে বাধা হতে পারেনি। শেষ বলের নাটকীয়তায় নবমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের

শেষ বলে চার মেরে পাকিস্তানকে হারাল ভারত অনূর্ধ্ব-১৯ দল

আপলোড সময় : ০৮:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬