ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা শুরু হচ্ছে, অংশগ্রহণ ১৬১ প্রতিষ্ঠানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ — দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বিশ্ববাজারে তুলে ধরার উদ্দেশ্যে আগামীকাল (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। এই আয়োজনে ১০টির বেশি দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মেলায় ১৬১টি প্রতিষ্ঠানের জন্য ২৪০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে।

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রদর্শনী। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।

শনিবার (১৪ নভেম্বর) কারওয়ান বাজারে ইপিবির আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসান আরিফ। তিনি জানান, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশের ১২টি রপ্তানিখাতের ১৬১টি প্রতিষ্ঠান এ আয়োজনে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরবে। অংশগ্রহণকারী রপ্তানিখাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।

এবারের আয়োজন শুধুমাত্র পণ্য প্রদর্শনীতেই সীমাবদ্ধ থাকবে না। তিন দিনে চারটি বিশেষ সেমিনার, ফ্যাক্টরি পরিদর্শন, ব্যবসায়িক বৈঠক (বিটুবি), নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন রাখা হয়েছে। এতে বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন দেশের রপ্তানি বাজারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিরাও অংশ নেবেন।

ইপিবির ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ বলেন, এ এক্সপোর মাধ্যমে দেশের উৎপাদক ও রপ্তানিকারকেরা নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান পাবেন। বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, দীর্ঘমেয়াদি চুক্তি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, এটি বিশ্ববাজারে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে প্রতিষ্ঠার পথ আরও সুগম করবে।

সংবাদ সম্মেলনে ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, মো. রুহুল আমিনসহ সংস্থাটির অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের

গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা শুরু হচ্ছে, অংশগ্রহণ ১৬১ প্রতিষ্ঠানের

আপলোড সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬