ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. দাউদ মিয়া নিয়োগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. দাউদ মিয়া মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে যোগদান করেছেন। তাঁর যোগদান উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সচিব মো. দাউদ মিয়া বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে সকলকে সততার সঙ্গে একযোগে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন ও মনোয়ারা ইশরাতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মো. দাউদ মিয়ার নিয়োগের বিষয়টি গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে জানানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন। তিনি বলেন, ডিএনসিসির ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে আইন মেনে চলতে হবে।

প্রশাসক বলেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং নগরবাসীকে সেবা প্রদানই প্রধান কাজ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবা নিতে আসা মানুষের অনীহা ও অস্বস্তি দূর করার জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কর্মচারীদের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে বলেন, অফিসের গোপনীয় তথ্য বাইরে পাঠানোর মতো অপকর্ম বরদাশত করা হবে না। ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক আরও বলেন, ঠিকাদারদের কাজের গুণগত মান এবং সরকারি বিধিবিধান অনুসরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে। তিনি বেআইনি কোনো দাবির সুযোগ নেই বলেও উল্লেখ করেন।

রাজনীতি ও জাতীয় প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনীতির চর্চা হওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো যা বলব, তা বাস্তবে রূপায়ণ করা।

শ্রমিক ও কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে প্রশাসক জানান, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। তিনি সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সরকার সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে দুটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রকল্পগুলোর আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প দুটি হলো সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)। এসব প্রকল্পের আওতায় বরাদ্দ করা অর্থ দিয়ে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করা হবে।

প্রকল্প ব্রিফে উল্লেখ করা হয়েছে, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।

গত ৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এসব অর্থ ব্যয় করা যাবে।

অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মসংস্থান ব্যাংক পেল সিআইবি ডাটাবেইজ ব্যবহারের সুযোগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. দাউদ মিয়া নিয়োগ

আপলোড সময় : ১১:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬