ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কার্যক্রম ও প্রচার নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

আওয়ামী লীগের কার্যক্রম ও — আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমসহ গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। তিনি গণমাধ্যমকে এ বিষয়টি মনে রাখার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের রাজনীতি ধ্বংসের রাজনীতি। তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণ এ বিচার দেখতে চায়।

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত স্বাধীনতা নিয়ে আলোচনা করে। প্রতিনিধিদল সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি জানান, সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও তা হবে না।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানোর জন্য বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তারা লিখিতভাবে দাবিগুলো মন্ত্রণালয়ে জমা দেবে, যা পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের উৎস বাড়ানোর বিষয়ে প্রতিনিধিদলের প্রস্তাবের মধ্যে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে। কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেছে।

এ সময় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদল মনে করে, এ ধরনের কমিশন গঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।

তারা সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। প্রতিনিধিদল বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমজেএল বাংলাদেশের প্রথম প্রান্তিকে আয় কমেছে

আওয়ামী লীগের কার্যক্রম ও প্রচার নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬