ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা কম, ভাড়া ও যাত্রা ভোগান্তির কারণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২১৩ Time View

সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা — কক্সবাজারের টেকনাফের কাছে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে। তবে, অনুমোদনসংক্রান্ত জটিলতা কাটিয়ে পাঁচ দিন পর, ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন পথে জাহাজ চলাচল শুরু হয়। এই পাঁচ দিনে দ্বীপটিতে মাত্র ৪ হাজার ৩৯১ জন পর্যটক গেছেন, যা পর্যটকদের অনাগ্রহের একটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

অনুমোদন পাওয়া তিনটি জাহাজ হলো এমভি বারো আউলিয়া, এমভি টেকনাফ ও এমভি কর্ণফুলী। ৯ নভেম্বর সোমবার পর্যন্ত এসব জাহাজে ভ্রমণ পাস নিয়ে সেন্ট মার্টিন গেছেন ৪ হাজার ৩৯১ জন পর্যটক। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় গেছেন ২ হাজার ১৪৯ জন, এমভি টেকনাফে ১ হাজার ২২৩ জন এবং এমভি কর্ণফুলীতে ১ হাজার ১৯ জন।

জাহাজগুলোর দৈনিক মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। চলতি মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি রয়েছে। সেই হিসাবে পাঁচ দিনে ১৭ হাজার ৫০০ পর্যটকের দ্বীপটিতে যাওয়ার সুযোগ থাকলেও গেছেন মাত্র ২৫ শতাংশ।

সমুদ্রের জোয়ার-ভাটার ওপর নির্ভর করে প্রতিদিন সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাচ্ছে। প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিতে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা। দীর্ঘ এই যাত্রাকে ক্লান্তিকর ও অস্বস্তিকর বলে মনে করছেন পর্যটকেরা।

জাহাজের ভাড়া নিয়েও অসন্তোষ রয়েছে পর্যটকদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের দাবি, টেকনাফ কিংবা ইনানী থেকে জাহাজ চলাচল শুরু হলে পর্যটকের সংখ্যা বাড়বে এবং যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, জাহাজের কর্মীদের খরচ এবং সরকারের ভ্যাট-করসহ বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়। তবে, পর্যটকদের কথা বিবেচনা করে ভাড়া কমানোর বিষয়টি ভাবা হচ্ছে।

সেন্ট মার্টিন দ্বীপে গড়ে উঠেছে প্রায় আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট, যেখানে একসঙ্গে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুম শুরু হলেও এখনো দ্বীপটিতে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি। অধিকাংশ হোটেল-রিসোর্ট প্রস্তুত থাকলেও কিছু আবাসন ও খাবারের হোটেলে সংস্কার ও সাজসজ্জার কাজ চলছে।

দ্বীপের গলাচিপা এলাকার কিংশুক ইকো রিসোর্টের পরিচালক সরোয়ার কামাল জানান, পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে তাঁদের রিসোর্ট নতুন করে সাজানো হয়েছে। সেখানে সার্বক্ষণিক বিদ্যুৎ, খাবারসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। তাঁরা আশা করছেন, এবার ভালোসংখ্যক পর্যটক আসবেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকবে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাতেও অবস্থান করতে পারবেন। তবে, পর্যটকদের জন্য কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে এবং ভ্রমণের জন্য সংগ্রহ করতে হবে ভ্রমণ পাস ও কিউআর কোডযুক্ত টিকিট।

দ্বীপটির ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক বিধিনিষেধ বহাল রয়েছে। বিশেষ করে রাতের বেলায় পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না।

এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা কম, ভাড়া ও যাত্রা ভোগান্তির কারণ

আপলোড সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬