ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষে ইলিশের সরবরাহ বেড়েছে, তবে দাম চড়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

নিষেধাজ্ঞা শেষে ইলিশের সরবরাহ — মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। মাছ ধরার নৌকাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। একই সঙ্গে উপকূলীয় মাছঘাটগুলোতে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা।

তবে নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরছে না। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছ ইলিশ। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের জন্য ইলিশ কেনা এখনো সাধ্যের বাইরে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজনভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে অন্তত পাঁচ ধরনের আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। ওজন ও প্রতি কেজিতে মাছের সংখ্যার ওপর ভিত্তি করেই নির্ধারণ হচ্ছে দাম।

বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা।

এ ছাড়া তিনটিতে এক কেজি বা কিছুটা বেশি হয় এমন ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজিদরে। চারটিতে এক কেজি হয় এমন ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। অন্যদিকে, তুলনামূলক ছোট আকারের পাঁচ থেকে ছয়টিতে এক কেজি হয় এমন ইলিশ পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।

রাজধানীর মিরপুর দুই নাম্বার বাজারের মাছ বিক্রেতা রফিক জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আড়তে মাছের দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে, একই বাজারে ইলিশ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী জাকির রহমান। তিনি বলেন, সাগরের জেলেরা প্রচুর ইলিশ পাচ্ছেন। অথচ বাজারে সেই তুলনায় মাছ পাওয়া যাচ্ছে না। আবার যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও অনেক বেশি চাওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, ইলিশের বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের উচিত মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করা এবং অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর মধ্যরাতে মা ইলিশ সংরক্ষণে আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরতে শুরু করেন জেলেরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমজেএল বাংলাদেশের প্রথম প্রান্তিকে আয় কমেছে

নিষেধাজ্ঞা শেষে ইলিশের সরবরাহ বেড়েছে, তবে দাম চড়া

আপলোড সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬