ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক, ঝুঁকিতে এনভিডিয়ার ভবিষ্যৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক — চীনের এক কথিত গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠানটির নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হুয়াংয়ের সম্ভাব্য বিদায়ের পরিস্থিতিতে তার বিকল্প কে হবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় হুয়াং ওই নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি জানান, বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা তাকে লক্ষ্যবস্তু করেছিল কি না, তা খতিয়ে দেখতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করেছে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের ওপর তাদের আস্থা রয়েছে। তারা বলেছে, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে মনে করার কারণ নেই।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম ওই নারীকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের গুপ্তচর হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। ট্রাম্প প্রশাসনের কাছে পাঠানো একটি গোয়েন্দা স্মারকে ওই তথ্য ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানানো হয়। তবে চীন এ অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে।

তদন্ত চলাকালে হুয়াং দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে এনভিডিয়া। তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছে। দুই প্রধান রাজনৈতিক দলের নেতারাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাইছেন। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পথে থাকা ডেমোক্র্যাট নেতারাও তদন্ত ও নতুন আইন প্রণয়নের দাবি তুলেছেন। তাদের উদ্বেগ, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ যেন চীনের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যবহৃত না হয়।

এনভিডিয়ার জন্য হুয়াংয়ের গুরুত্ব বিবেচনায় নেতৃত্বের ধারাবাহিকতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি সহপ্রতিষ্ঠা করেন তিনি। এরপর তার নেতৃত্বেই এনভিডিয়া বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাতের বিনিয়োগেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান মেলিয়াস রিসার্চের বিশ্লেষকেরা সোমবারের এক প্রতিবেদনে বলেন, এনভিডিয়ার বড় সমস্যা হলো হুয়াংয়ের কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। তাদের প্রত্যাশা ছিল, তিনি অন্তত আরও ১০ বছর প্রধান নির্বাহীর দায়িত্বে থাকবেন।

বার্নস্টেইনের বিশ্লেষক স্টেসি রাসগনও সিএনবিসিকে বলেন, এনভিডিয়া বলতে কার্যত হুয়াংকেই বোঝায়। প্রতিষ্ঠানটির কার্যক্রমে তার নিয়ন্ত্রণ অত্যন্ত বেশি এবং তিনি ওপর থেকে প্রায় সবকিছু পরিচালনা করেন।

প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো তুলনামূলকভাবে সমতল। হুয়াং প্রতিদিনের কার্যক্রমে সরাসরি যুক্ত থাকেন এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে এনভিডিয়ার প্রতিনিধিত্ব করেন। সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তার পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের দায়িত্বও পালন করছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়াং জানিয়েছিলেন, তার অধীনে সরাসরি কাজ করেন এমন কর্মকর্তার সংখ্যা ৬০ পর্যন্ত ছিল। তবে চলতি সপ্তাহে সিএনবিসির পর্যালোচনা করা অভ্যন্তরীণ নথি অনুযায়ী, বর্তমানে তার সরাসরি অধীন কর্মকর্তার সংখ্যা ৩৩। তাদের মধ্যে রয়েছেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস, প্রধান বিজ্ঞানী বিল ডালি, সফটওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডোয়াইট ডিয়ের্কস এবং এনভিডিয়ার CUDA সফটওয়্যারের উদ্ভাবক হিসেবে পরিচিত ইয়ান বাক।

তবে প্রযুক্তি খাতের অন্য কয়েকজন প্রতিষ্ঠাতার তুলনায় এনভিডিয়ার ওপর হুয়াংয়ের মালিকানাগত নিয়ন্ত্রণ সীমিত। প্রতিষ্ঠানের মোট শেয়ারের ৩ শতাংশের সামান্য বেশি তার হাতে রয়েছে। ১১ সদস্যের পরিচালনা পর্ষদেও তিনি একজন সদস্য। পর্ষদের আনুষ্ঠানিক কোনো চেয়ারম্যান নেই।

এনভিডিয়ার আর্থিক নথিতে হুয়াংকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়নি। বরং প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের দীর্ঘদিনের নির্বাহী দলের ওপর ব্যবসা অনেকাংশে নির্ভরশীল। একই সঙ্গে নির্বাহী পর্যায়ে কার্যকর উত্তরসূরি পরিকল্পনা, জ্ঞান হস্তান্তর এবং নেতৃত্বের মসৃণ পরিবর্তন নিশ্চিত করতে ব্যর্থ হলে দীর্ঘমেয়াদি সাফল্য বাধাগ্রস্ত হতে পারে বলেও নথিতে সতর্ক করা হয়েছে।

রথসচাইল্ড অ্যান্ড কোম্পানি রেডবার্নের বিশ্লেষক টিম শুলৎসে-মেলান্ডার সোমবারের এক প্রতিবেদনে বলেন, পরিচালনা পর্ষদের তদন্তে সম্পর্কের তথ্য গোপন রাখার চেয়ে গুরুতর কিছু উঠে এলে হুয়াংকে প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াতে হতে পারে। তবে তদন্তের ফলেই যে তাকে পদ ছাড়তে হবে, এমনটি নিশ্চিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

তার মতে, পরিচালনা পর্ষদকে একদিকে স্বাধীনতা ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করতে হবে, অন্যদিকে প্রতিষ্ঠাতার নেতৃত্বের ওপর অস্বাভাবিকভাবে নির্ভরশীল একটি কোম্পানিকে অস্থিতিশীল হওয়া থেকে বাঁচাতে হবে।

বিশ্লেষকদের ধারণা, এ তদন্তের পর এনভিডিয়ার করপোরেট পরিচালন কাঠামোয় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নেতৃত্বের পরিবর্তনের জন্য আগাম পরিকল্পনা তৈরির বিষয়টি গুরুত্ব পেতে পারে।

মেলিয়াস রিসার্চের বিশ্লেষকেরা অবশ্য বলেছেন, এনভিডিয়ার নেটওয়ার্কিং, বৃহৎ তথ্যকেন্দ্র ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং বিভাগে দক্ষ নির্বাহী রয়েছেন। প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইকেল কাগান ও প্রধান বিজ্ঞানী বিল ডালির মতো কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতাও রয়েছে। তবে তারা প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখতে পারলেও হুয়াংয়ের বিকল্প হওয়া সহজ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক, ঝুঁকিতে এনভিডিয়ার ভবিষ্যৎ

আপলোড সময় : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬