ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকদের পারিবারিক সম্পর্ক দৃঢ় করার আহ্বান জামায়াত আমিরের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

শিশুদের বিনোদন এবং চিকিৎসক পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন ২’ আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ। অনুষ্ঠানটি শনিবার (৭ নভেম্বর) পূর্বাচলের সি শেল রিসোর্টে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন রাইড, কিডস জোন, খেলাধুলা, পিঠা উৎসব, নাটিকা এবং সংগীত পরিবেশনার ব্যবস্থা করা হয়। এতে চিকিৎসকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, চিকিৎসকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও পরিবার ও সন্তানদের জন্য সময় বের করা প্রয়োজন। এ ধরনের আয়োজন পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়তা করে।

অনুষ্ঠানের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার বলেন, চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোই এ আয়োজনের প্রধান লক্ষ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাজেকে সরকারের ব্যর্থতার অভিযোগে অবরোধ কর্মসূচি জোরদার

চিকিৎসকদের পারিবারিক সম্পর্ক দৃঢ় করার আহ্বান জামায়াত আমিরের

আপলোড সময় : ০৯:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬