ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় বিমান বাহিনীর বিশ্ব রেকর্ড: ১৩ হাজার ৬২৯ ফুটে আইএল-৭৬এমডি বিমানের সফল অবতরণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

পূর্ব লাদাখের ন্যোমা বিমানঘাঁটিতে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় আইএল-৭৬এমডি ভারী পরিবহন বিমান সফলভাবে অবতরণ করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। বাহিনীর দাবি, এটি বিশ্বের যেকোনো স্থানে এ বিমানের সর্বোচ্চ উচ্চতার অবতরণ।

এই অর্জন দুর্গম উচ্চতায় ভারী পরিবহন বিমান পরিচালনার সক্ষমতা প্রদর্শন করে এবং অঞ্চলটিতে ভারতের কৌশলগত আকাশপথে পরিবহন ক্ষমতা আরও শক্তিশালী করেছে। আইএএফ তাদের এক্স-এ দেওয়া পোস্টে উল্লেখ করেছে, "১৩,৬২৯ ফুট। বিমান চলাচলের ইতিহাসে নতুন উচ্চতা।"

ন্যোমা বিমানঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে অবস্থিত এবং এটি ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অগ্রবর্তী বিমানঘাঁটিগুলোর একটি। এটি সামরিক অভিযানে সহায়তা করতে সেনা, সরঞ্জাম ও প্রয়োজনীয় রসদ পৌঁছাতে সক্ষম।

এমন উচ্চতায় ভারী বিমান অবতরণ করা অত্যন্ত কঠিন, কারণ পাতলা বাতাস ইঞ্জিনের কার্যক্ষমতা ও অবতরণের পরিস্থিতিকে প্রভাবিত করে। আইএএফ জানায়, এই সফল অভিযান ক্রুদের দক্ষতা ও পেশাদারির পাশাপাশি আইএল-৭৬এমডির সক্ষমতাকেও প্রমাণ করেছে।

আইএল-৭৬এমডি একটি রুশ বংশোদ্ভূত চার ইঞ্জিনের ভারী পরিবহন বিমান, যা সামরিক কর্মী, ভারী সরঞ্জাম, যানবাহন ও প্রয়োজনীয় রসদ দীর্ঘ দূরত্বে বহন করতে সক্ষম। এই সফল অবতরণ ভারতীয় সামরিক অভিযানে বিমানটির ভূমিকা এবং উচ্চ উচ্চতার এলাকায় সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের সক্ষমতা তুলে ধরেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে দুই সদস্যের মৃত্যু, প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তার ঘোষণা

ভারতীয় বিমান বাহিনীর বিশ্ব রেকর্ড: ১৩ হাজার ৬২৯ ফুটে আইএল-৭৬এমডি বিমানের সফল অবতরণ

আপলোড সময় : ০৪:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬